মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয়, দেব - The News Lion

মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয়, দেব

 


দি নিউজ লায়ন;   বসিরহাট স্বরূপ নগর বিধানসভার ষষ্ঠ দফা নির্বাচন আগামী 22 শে এপ্রিল সেই নির্বাচনে প্রচারে স্বরূপনগরের তৃণমূল প্রার্থী বিনা মন্ডল এর সমর্থনে তেঁতুলিয়া হাই স্কুল মাঠে দীপক অধিকারী ওরফে দেব এর প্রকাশ্য জনসভায়।


 তিনি বললেন, করো না নিয়ে মানুষের সাথে সতর্ক বার্তা দিয়েছেন স্যানিটাইজার মাক্স পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করার কথা বলেছেন,যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা বাড়ছে, নির্বাচনের থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। যেসব জায়গায় নির্বাচন হয়ে গেছে সেখানে খুব দ্রুত লকডাউন করে দেয়া উচিত।


 এবারের ভোট করোনার মধ্যে তাই বিরোধীদের নাম না করে বিজেপির কথা বলেন বিরোধী দলগুলো বহু জনসভা করছে  প্রচুর মানুষ জমায়েত হচ্ছে। সেটা অনেক ভয়ঙ্কর ব্যাপার, আমরা চাই যে সব জায়গায় নির্বাচন হয়ে গেছে সেই জেলাগুলোতে লকডাউন করে দেয়া উচিত। আমরা কমিশনকে প্রস্তাব দিয়েছি শেষ ৩,দফা ভোট একদিনে করার জন্য মানুষের জীবন আগে বাচাতে হবে।


 এবারের নির্বাচন উন্নয়নের, যেভাবে মানুষের ঢল দেখছি চারিদিকে গিয়ে তাতে শুধু সময়ের অপেক্ষা পাশাপাশি বলেন,  দিদি করোনা ও লকডাউনের মধ্যে মানুষের পাশে থেকেছেন হাসপাতালে গিয়ে উৎসাহ দিয়েছেন চিকিৎসক ও কর্মীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্পের উন্নয়ন মানুষ পেয়েছে তাতে শুধু সময়ের অপেক্ষা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসতে চলেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.